সংক্রমণ বেড়েই চলেছে, করোনা আক্রান্ত কলকাতা পুলিশের সাউথ ট্র্যাফিক গার্ডের কনস্টেবল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
দিন কয়েক আগে আক্রান্ত কনস্টেবলের কিছু উপসর্গ দেখা দেওয়ার বাড়িতেই ছিলেন তিনি। এরপর তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হলে, রিপোর্ট পজেটিভ আসে।
#কলকাতাঃ করোনা আক্রান্ত সাউথ ট্র্যাফিক গার্ডের কনস্টেবল। ডোমজুড়ের কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন তিনি। ওই কনস্টেবলের কিছু উপসর্গ দেখা দেওয়ার বাড়িতেই ছিলেন তিনি। এরপর তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হলে, রিপোর্ট পজেটিভ আসে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শেষ দিন তিনি ভিক্টোরিয়ায় সামনে কর্তব্যরত ছিলেন। এই কনস্টেবল আক্রান্ত হওয়ার পরেই তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ময়দান থানার এএসআই এবং একজন সাব ইন্সপেক্টর করোনা আক্রান্ত হন। তার ঠিক পাশেই এই সাউথ ট্র্যাফিক গার্ডের কার্যালয়। ফলে সেখান থেকে কোনওভাবে কেউ সংক্রামিত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের আরও একাধিক কর্মী করোনা আক্রান্ত। মঙ্গল থেকে বুধবার পর্যন্ত দুই অফিসার ও এক পুলিশকর্মীর শরীরে মেলে করোনা ভাইরাস। পুলিশ জানিয়েছে, আর জি কর হাসপাতালের আউটপোস্টে কর্মরত এক পুলিশকর্মীর শরীরে ধরা পড়ল করোনা। ওই কনস্টেবলের বাড়ি বরানগরে। হৃদরোগের সমস্যা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিলেন।সম্প্রতি চিকিৎসার জন্য বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর শরীরে করোনা ধরা পড়ে।
advertisement
করোনায় আক্রান্ত হয়েছেন তিলজলা থানার এক সাব ইন্সপেক্টর। এছাড়াও বউবাজার, প্রগতিময়দান, গার্ডেনরিচ থানার ওসিরা করোনা আক্রান্ত হন। পাশাপাশি, জোরাবাগান ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট এবং এসআই, বউবাজারের একজন সার্জেন্ট, স্পেশ্যাল ব্রাঞ্চের কনস্টেবল এবং একজন এসআই করোনা আক্রান্ত হন। সব মিলিয়ে বর্তমানে কলকাতা শহরে ১৯ জন পুলিশ কর্মী এবং আধিকারিক করোনা আক্রান্ত।
advertisement
Location :
First Published :
May 14, 2020 11:43 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সংক্রমণ বেড়েই চলেছে, করোনা আক্রান্ত কলকাতা পুলিশের সাউথ ট্র্যাফিক গার্ডের কনস্টেবল










