Home » Photo Gallery » entertainmentMoney Heist | Shahrukh Khan : তৈরি হচ্ছে মানি হেইস্টের হিন্দি ভার্সন! প্রফেসরের ভূমিকায় শাহরুখ খান?
News18 Bengali | September 07, 2021, 17:17 IST

Money Heist | Shahrukh Khan : তৈরি হচ্ছে মানি হেইস্টের হিন্দি ভার্সন! প্রফেসরের ভূমিকায় শাহরুখ খান?

Money Heist | Shahrukh Khan : বিশ্ব জুড়ে তুমুল আলোড়ন তোলা ওয়েব সিরিজ মানি হেইস্ট কিছু অংশ নিয়ে এই ছবির সাব-প্লট বানানো হয়েছে।

1/ 7

বেশ অনেকদিন বাদেই বড় চমক নিয়ে আবারও রুপোলি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। সম্প্রতি, তামিল পরিচালক অ্যাটলির (Atlee) ছবিতে কাজ করছেন শাহরুখ খান (Shah Rukh Khan) । গত শুক্রবার পুণেতে সেই ছবির শ্যুটিং শুরু হল।

2/ 7

শাহরুখের সঙ্গে এই ছবিতে রয়েছেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণী (Priyamani) এবং নয়নতারা (Nayanthara)। যদিও এখনও পর্যন্ত ছবির নাম নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি তবে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই ছবিতে ডবল রোলে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে।

3/ 7

রাজা রানী (Raja Rani, 2013), মার্সাল (Mersal, 2017) বা থেরির (Theri, 2016) মতো ব্লকব্লাস্টার ছবির পরিচালক অ্যাটলি প্রত্যেক ছবিতেই কিছু না কিছু নতুন কাহিনী নিয়ে উপস্থিত হন। ড্রামা, অ্যাকশন, মিস্ট্রি, প্লট ট্যুইস্টিং সব মিলিয়ে দর্শকরা এখন থেকেই ছবি রিলিজের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন।

4/ 7

বিশ্ব জুড়ে তুমুল আলোড়ন তোলা ওয়েব সিরিজ মানি হেইস্ট (Money Heist) কিছু অংশ নিয়ে এই ছবির সাব-প্লট বানানো হয়েছে। পর্দায় নেগেটিভ চরিত্রে থাকা শাহরুখকে দেখা ব্যাঙ্ক ডাকাতির মাস্টার মাইন্ডের ভূমিকায়।

5/ 7

অন্যদিকে, পজেটিভ চরিত্রের শাহরুখ ছবিতে উপস্থিত হবে স্পেশাল এজেন্ট হিসেবে। এই দুই চরিত্রের মুখোমুখি সংঘর্ষ, প্লট ট্যুইস্টিং ও আরও দুর্দান্ত সব এলিমেন্ট মিশিয়ে এখন থেকেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করে দিয়েছে এই ছবি।

6/ 7

ছবির স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন স্বয়ং পরিচালক। ইতিমধ্যেই অ্যাটলি ও তাঁর টিম রাইটাররা স্ক্রিপ্টের কাজ শেষ করে এনেছেন। এর পাশাপাশি রেড চিলিস (Red Chillies) ছবির স্ক্রিপ্ট নিয়ে পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এই ছবিতে জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারকে (Sunil Grover) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও সুনীলের চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

7/ 7

শাহরুখের রেড চিলিস-এর আগেও একবার Netflix-এর সঙ্গে কোলাবরেশনে মানি হেইস্টের হিন্দি ভার্সন বানানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিল। সে সময় স্ক্রিপ্টের কাজ বেশ কিছুদূর এগোলেও শেষ পর্যন্ত সফল হয়নি। তাই এবারে অ্যাটলির ছবিতে মানি হেইস্টের কিছু অংশ সাব-প্লট হিসেবে ব্যবহার করায় সকলেই বেজায় খুশি। বিশেষ করে শাহরুখ ফ্যানদের কাছে মানি হেইস্টের প্রফেসরের ভূমিকায় শাহরুখকে দেখার ইচ্ছে খানিকটা সফল হতে যাচ্ছে, একথা বলাই যায়।

Published by:Sanjukta Sarkar
First published:September 07, 2021, 17:17 IST