TRENDING:

বেলঘরিয়া টেক্সম্যাকো কারখানায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন

Last Updated:

আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে দমকল আধিকারিকেরা।ঘটনাস্থলে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলঘরিয়া: বেলঘরিয়ায় টেক্সটমেক ও ওয়াগান কারখানার ভিতরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। কর্মীদের মধ্যে যথেষ্ট আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কারখানা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন।
টেক্সম্যাকো কারখানায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড
টেক্সম্যাকো কারখানায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড
advertisement

একই দিনে আগুন লাগে নদিয়ার শান্তিপুরে এক তাঁতির পাওয়ারলুম ঘরে। জানা যায়, শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সত্যনগর কলোনী এলাকার বাসিন্দা কুরবান শেখের পাওয়ারলুমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ ভোরবেলায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরিবারের লোকজন এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, পুরে তছনছ হয়ে গেছে তাঁতের তানা এবং অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কুরবান শেখ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের অগ্নিকাণ্ড পুরুলিয়ায়, রঘুনাথপুরে দাউদাউ আগুন, পুড়ে ছাই পরপর ৮ দোকান
আরও দেখুন

অন্যদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডে প্রায় একমাস পরে অবশেষে জানা গেল মৃতদের ডিএনএ রিপোর্ট৷ স্বজন হারানোর যন্ত্রণা এতদিন ছিলই, তবুও যেন কোথাও মনে হচ্ছিল, এই বুঝি মানুষটা সশরীরে ফিরে আসে৷ কিন্তু, নাহ, তা হল না৷ আনন্দপুর কাণ্ডের নিখোঁজদের পরিবার থেকে নেওয়া ডিএনএ-র নমুনার সঙ্গে মিলে গেল গোডাউনে মৃত ১৬ ব্যক্তির নমুনা৷ আবার হাহাকারের আর্তনাদ ছড়াল স্বজন হারানো পরিবারগুলিতে৷ মিলল ডিএনএ টেস্ট রিপোর্ট, নিভে গেল আশার আলো। স্বজন হারানোর ব্যথার মধ্যে কোথাও একটা আশা ছিল হয়ত, প্রিয় মানুষটা ফিরে আসবে। কিন্তু সেই আশার আলোটাই নিভে গেল। প্রশাসনের পক্ষ থেকে ফোন আসার পরেই থমথমে পরিবেশ আনন্দপুর অগ্নিকাণ্ডে নিখোঁজের পরিবারে। গত ২৫ জানুয়ারি গভীর রাতে আনন্দপুরে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ২১ জন নিখোঁজ ছিল। সেই নিখোঁজ ব্যক্তিদের রিপোর্ট এল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বেলঘরিয়া টেক্সম্যাকো কারখানায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল