TRENDING:

Madhyamik Examination 2025: বড় কোন পরীক্ষা হলেই জেলায় জেলায় ঘুরে বেড়ান টালিগঞ্জের শিবু! কারণ জানলে চোখে জল আসবে

Last Updated:

Madhyamik Examination 2025: বয়স যখন তাঁর মাত্র ১২ বছর সেই সময় দুটি বাসের রেসারেসিতে গুরুতর জখম হয়েছিলেন পরিবারের লোকজন। তারপর থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন দুর্ঘটনা থেকে মানুষকে সাবধান করবেন। সকলের মধ্যে সামাজিক বার্তা ছড়িয়ে দেবেন। সেই থেকেই শুরু সামাজিক বার্তা প্রচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বয়স যখন তাঁর মাত্র ১২ বছর সেই সময় দুটি বাসের রেসারেসিতে গুরুতর জখম হয়েছিলেন পরিবারের লোকজন। তারপর থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন দুর্ঘটনা থেকে মানুষকে সাবধান করবেন। সকলের মধ্যে সামাজিক বার্তা ছড়িয়ে দেবেন। সেই থেকেই শুরু সামাজিক বার্তা প্রচার। বর্তমানে শেষ ১৫ বছর ধরে মোটরসাইকেলে বিভিন্ন সামাজিক বার্তা লিখে রাস্তায় ঘাটে গিয়ে সতর্ক করছেন টালিগঞ্জের বাসিন্দা শিবু দাস।  পেশায় তিনি তবলা বাদক, বয়স হবে ৬০ বছর! এই বয়সেও প্রতিদিন কিলোমিটারের পর কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে সচেতনতার বার্তা প্রচার করতে বেরিয়ে পড়েন টালিগঞ্জের শিবু দাস। এভাবেই তিনি এসে পৌঁছেছিলেন হুগলির কোন্নগরে।
advertisement

আরও পড়ুনঃ একটা মাত্র কাজ…! জাস্ট ১০ দিনেই ভ্যানিশ করবে ইউরিক অ্যাসিড! বিষব্যথার দিন শেষ, শরীরের ফোলাভাবকে বলুন গুডবাই

মাধ্যমিক পরীক্ষার সময় যাতে রাস্তায় মানুষজন গাড়ি সাবধানে চালায় সেই বার্তা দিতে তিনি এসেছিলেন এখানে। তার মোটরসাইকেলে ছন্দের আকারে লেখা তার সতর্কবাণী আবার তিনি ঢোল বাজিয়ে প্যারোডি গান গেয়েও প্রচার করেন।  তবলা বাদক শিবু দাস তিনি বলেন, তার এই সামাজিক বার্তা প্রচার তার কাছে এক নেশার মতন। এই কাজ করি তিনি আনন্দ পান। জীবন জীবিকার জন্য তিনি তবলা বাদক। তবলা বাজিয়ে যা উপার্জন হয় তার ৬০ শতাংশ ব্যয় করেন পরিবার চালানোর জন্য। আর বাকি চল্লিশ শতাংশ তিনি ব্যয় করেন তার সামাজিক কাজ করার জন্য। বিভিন্ন প্ল্যাকার পোস্টর লেখা তা ছাপানো রাস্তাঘাটে কোন দুস্থ মানুষকে দেখতে পেলে তাকে সাহায্য করা এইসব করেই তার জীবন কেটে যায়।

advertisement

আরও পড়ুনঃ সুগার লেভেল ২০০ ছাড়িয়েছে? ছোট্ট এই জিনিস শরীর থেকে নিংড়ে বার করে ডায়াবেটিস! চিবিয়ে খেলেই ম্যাজিকের মতো কাজ শুরু…

View More

মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়ার একটু তাড়া থাকে। সেই সময় যাতে অন্যান্য গাড়ি চালকরা বেশি তাড়াহুড়ো করে গাড়ি না চালায়। একইসঙ্গে পরীক্ষার সেন্টারগুলোর সামনে যাতে জোরে হন না বাজায় এই বিষয়ক একাধিক সতর্কতামূলক বার্তা প্রচার করেন তিনি কোন্নগরে দাঁড়িয়ে। তাঁরই অভিনব প্রচার দেখে আপ্লুত এলাকার মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বাগানে পোকার উপদ্রব ঠেকানোর উপায়! কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞ
আরও দেখুন

রাহী হালদার 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: বড় কোন পরীক্ষা হলেই জেলায় জেলায় ঘুরে বেড়ান টালিগঞ্জের শিবু! কারণ জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল