Viral video: রক্ষককে কামড়ে ক্ষতবিক্ষত করল বিরাট সাপ! রক্তারক্তি কাণ্ড দেখে অবাক নেটিজেন

Viral video: এক ২০ ফুট লম্বা বিরাট সাপ কামড়ে দিলো তারই রক্ষককে। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Viral video: রক্ষককে কামড়ে ক্ষতবিক্ষত করল বিরাট সাপ! রক্তারক্তি কাণ্ড দেখে অবাক নেটিজেন

    #ভাইরাল ভিডিও: চোখের সামনে হঠাৎ কোনো বিরাট সাপ এসে পড়লে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল স্রোত। দূর থেকে এই প্রাণীকে দেখলেও বুক থাকে দুরু দুরু। এমনই এক ২০ ফুট লম্বা বিরাট সাপ কামড়ে দিলো তারই রক্ষককে। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখলেও হাড় হিম হয়ে যায়।

    ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই সাপের রক্ষক নিজেই। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "২০ ফুটের এই সাপ আমায় কামড়েছে। আসলে এই দৈত্যাকার মহিলা সাপ আমাকে কোনওদিন পছন্দ করত না। আর আজ সে অবশেষে আমাকে পেয়েছে। অবশ্যই সে একজন দারুণ মা আর তাই নিজের ডিমগুলিকে আগলে রেখেছে। তাছাড়াও নিজের বংশ বিস্তার করার ব্যাপারে এই সাপটি খুবই আগ্রহী। তবে বলতেই হবে এই সাপটি খুবই সুন্দরী। তার বাচ্চাগুলিও দেখতে সুন্দর হবে।"

    সাপটি সম্পর্কে সেই ব্যক্তি যখন বর্ণনা করছেন তখনই হঠাৎ তার হাতে দংশন করে সেই বিশাল আকার সরীসৃপ। জামার হাতা গুটিয়ে সেই ব্যক্তি দেখান কিভাবে তার হাতে সাপটি কামড় বসিয়েছেন। সে একেবারে রক্তারক্তি কাণ্ড। তারপরে সাপটিকে তার ডেরায় ঢুকিয়ে দেন সেই ব্যক্তি। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। নানা রকমের কমেন্টে ভরে যায় ভিডিওটি। ওই ব্যক্তির সাহসের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

    আরও পড়ুন- অবাক কাণ্ড! দামি গাড়ি চেপে শহর ঘুরছে গরু! ক্যামেরাবন্দি ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া...

    একজন লিখছেন, "সাংঘাতিক! ফোনটা প্রায় আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আমার তো দেখেই ভয় লাগছিল।" আরেকজন লিখছেন, "সাপটি আকারে বিরাট। তাই তার কামড়ও যে ভয়ঙ্কর হবে তা বোঝাই যাচ্ছে।"আবার কেউ লিখেছেন, "রক্ষকের সাহস আছে বলেই কামড় খাওয়ার পরেও তিনি ভিডিওটি শেয়ার করতে পেরেছেন।" জানা যাচ্ছে ওই ব্যক্তি ওই চিড়িয়াখানার দেখভাল করেন। তাঁর চিড়িয়াখানায় রয়েছে আরও বিভিন্ন প্রজাতির সাপ, কুমির সহ নানা রকমের প্রাণী। তবে সেগুলিকে সামলানো তাঁর বাঁয়ে হাত কা খেল। আর তাই ফলোয়ার সংখ্যাও তাঁর কম নয় সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৫০ লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে তাঁর।

    Published by:Swaralipi Dasgupta
    First published:September 06, 2021, 17:43 IST