এই খবরটি দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে উল্লেখ করেছেন৷ তিনি লিখেছেন যে, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাই যে ৭০০০-রও বেশি টেকনিশিয়ান যাঁরা ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যন্ড ওয়ার্কার অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত তাঁদের ৫ লক্ষ টাকার মেডিক্ল্যাম সুবিধা দিত সরকার৷ তবে এই বছর তা আর ছিল না৷ ফলে এই সব কর্মী এবং তাঁর পরিবারদের স্বাস্থ্যবিমা না থাকায় সমস্যা তৈরি হয়েছিল৷ এঁদের মধ্যে অনেকে আমার কাছে তাঁদের সমস্যার কথা তুলে ধরেছিল৷ ফলে মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাই, টেকনিশিয়ান স্টুডিওতে এঁদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের একটি ক্যাম্প চালু করার৷ যেখানে তাঁরা নিজেদের নাম নথিভূক্ত করতে পারে৷
advertisement
দেবের এই আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী এবং ১৭ মার্চ টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথীর ক্যাম্প বসবে, যেখানে এসে নিজেদের এবং পরিবারের জন্য সরকারি এই জীবনবিমা করাতে পারবেন সিনে কর্মীরা৷
ক্যামেরার সামনে নায়ক নায়িকাদের দেখা যায়, তাঁদের আয়ও অনেক বেশি৷ তবে টেকনিশিয়ানরা না থাকলে কোনও ভাবেই ছবির কাজ হবে না৷ সেখানে ছোট থেকে বড় সকলেই সমান গুরুত্বপূর্ণ৷ শ্যুটিংয়ের প্রচন্ড পরিশ্র্ম করলেও অনেকেরই চিকিৎসার জন্য পর্যাপ্ত বিমা বা সঞ্চয় থাকে না। করোনা আবহের পর থেকেই স্টুডিওপাড়ার এই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বারবার দাবি উঠছিল। টলিউডের বিভিন্ন সংগঠন ও ফেডারেশন এই নিয়ে সরব হয়েছিল। সম্প্রতি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে৷ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে এই ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে। এই কার্ড টেকনিশিয়ানদের পরিবারের ওপর থেকে বড়সড় আর্থিক বোঝা কমিয়ে দেবে, সে ব্যাপারে আশাবাদী সকলেই।
